আপনার দেওয়া পরিষেবা যত বেশি unique হবে, তা তত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং তাদের উপর তত বেশি প্রভাব ফেলতে পারবে, আর আপনি তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন। এই কারণেই একজন চলচ্চিত্র তারকা একজন শিক্ষকের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারেন — যেখানে একজন শিক্ষক বছরে প্রায় ত্রিশ জনের মতো ছাত্রছাত্রীকে পড়ান এবং তাঁর প্রভাব অনেক বেশি হতে পারে, সেখানে চলচ্চিত্র তারকা লক্ষ লক্ষ মানুষের জীবনে এক অনন্য মূল্য যোগ করেন এবং সেই অনুযায়ী পুরস্কৃত হন।


এর মানে এই নয় যে, বেশি অর্থ উপার্জনের জন্য আমাদের বিশেষ কোন কাজে লিপ্ত হতে হবে। মহাত্মা গান্ধী, যিনি তাঁর স্বেচ্ছাকৃত সরল জীবন এবং ভারতের স্বাধীনতা অর্জনে তাঁর নীতিগত ও শান্তিপূর্ণ ভূমিকার জন্য বিশ্বজুড়ে পরিচিত ও শ্রদ্ধেয় ছিলেন। একবার তিনি বলেছিলেন, ‘আমার বন্ধু হতে অনেক টাকা খরচ করতে হয়।’ তিনি জানতেন যে, তিনি তাঁর দেশবাসীর জীবনে যে মূল্য যোগ করতে চেয়েছিলেন, তার পরিধি ও প্রভাব বিস্তারের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে। তিনি কেবল সেই লক্ষ লক্ষ টাকাকে নিজের থেকে সরিয়ে সেই লক্ষ্যের দিকে চালিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে লক্ষ্যে তিনি মনপ্রাণ দিয়ে বিশ্বাস করতেন।