বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক পল জেন পিলজারের মতে, ‘আজ আমাদের অর্থনীতির প্রায় ৯৫ শতাংশ এমন সব পণ্য ও পরিষেবা উৎপাদনে নিয়োজিত, যা মাত্র পঞ্চাশ বছর আগে ছিল না, এবং আগামীকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলি অর্থনীতির এমন সব খাতে রয়েছে, যেগুলোর বর্তমানের অর্থনীতিক ব্যবস্থার মধ্যে কোন অস্তিত্বই নেই।’


যত বেশি মানুষ একে অপরের কাছে জিনিসপত্র কেনাবেচা করবে, তত বেশি অর্থের প্রয়োজন হবে। অর্থ হলো যান্ত্রিক মানব সভ্যতার ইন্ধন, এবং যা এই মুহূর্তে এই যন্ত্রের মধ্যে দিয়ে যত অর্থ প্রবাহিত হচ্ছে, অতীতে তা কখনও হয়নি। উদাহরণস্বরূপ, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে আজকাল প্রচুর অর্থ তৈরি হয় কম্পিউটারের মাধ্যমে – এবং কম্পিউটারের চিপ তৈরি হয় বালি থেকে। যেহেতু প্রযুক্তিই এখন একটি দেশের সম্পদের নতুন নির্ধারক, তাই আজকাল অনেক প্রথাগত অর্থনীতিবিদও এটি বোঝেন:


বিশ্বে অর্থের পরিমাণ সীমিত নয় – এটি অসীম।