প্রতিপত্তি এবং অর্থ থেকে নিজেদের দূরে রাখতে মানুষ নানা ধরনের বিশ্বাস ও গল্প ব্যবহার করে থাকে। হয়তো আপনি ভেবেছেন যে ধনী হলে মানুষ হিসেবে আপনি বদলে যাবেন, অথবা আপনি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবেন, কিংবা আপনার বন্ধুদের হারাবেন। হয়তো আপনি নিজেকে বলে আসছেন যে আপনি এই চাপ সামলাতে পারবেন না, অথবা টাকা-পয়সা নিয়ে আপনি আসলে অতটা মাথা ঘামান না। অনেককে এমন কথা শেখানো হয়েছে যে:  অর্থই সকল অনর্থের মূল।’ কিন্তু এটি সম্পূর্ণ ভুল, এই কথাটির আসল অর্থ হলো : অর্থের প্রতি আসক্তি বা তীব্র লালসা, সকল অনর্থের মূল