কোনো কারণে হয়তো আপনার আর্থিক অবস্থা ভালো নয়। আপনি এখন জোর করে কি ভাবে হাসবেন ? অথবা আপনি হাসলে লোকে সেই হাসিকে কেমন ভাবে গ্রহণ করবে ?


এক্ষেত্রে, প্রথমে জোর করে হাসার চেষ্টা করুন। যদি একলা থাকেন, তাহলে পুরনো কোনও একটা গান ভাবার চেষ্টা করুন। হাতে হাতে তালি দিন। ভাবতে চেষ্টা করুন আপনি সুখী, সুখ একটা অনুভুতি। পৃথিবীর দরিদ্রতম ব্যক্তিত্ব নিজেকে সুখীতম সম্রাট বলে মনে করতে পারে। অজস্র অর্থের অধিকারী হয়েও মানুষের মনে অসুখ বাসা বাঁধতে পারে।


আসল কাজ আর অনুভুতি একই সঙ্গে চলে। কাজের ধারাকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজ মনের এক্তিয়ারে থাকে। পরোক্ষে অনুভুতিকে নিয়ন্ত্রণ করা যায় না। কেননা অনুভুতি ইচ্ছার বশবর্তী নয়।


পৃথিবীর প্রত্যেক মানুষ সুখ অনুসন্ধান করে চলেছে। সেটা লাভ করার একটিমাত্র পন্থা হলো, দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করা। সুখ কখনই বাইরের অবস্থার ওপর নির্ভর করে না। সুখ নির্ভর করে ভেতরের উপাদানের ওপর। সুখ সম্পর্কে আপনি কি, ভাবছেন, তার ওপর সে নির্ভরশীল।