বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সদ্য ডিম থেকে বেড়িয়ে আসা ছানাগুলি প্রথম যে জিনিসটি দেখে, সেটিকে তাদের মা হিসেবে চিহ্নিত করে; তারা সেটির সাথে একটি বন্ধন তৈরি করে এবং সেটিকে কেন্দ্র করে নিজেদের আচরণ গড়ে তোলে। এই প্রক্রিয়াটিকে 'ইমপ্রিন্টিং' বলা হয়, এবং গবেষকরা অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিকাশের এই গঠনমূলক পর্যায়ে কন্ডিশনিং-এর শক্তি প্রমাণ করেছেন।


মানুষের ক্ষেত্রেও বিষয়টি কিছুটা সত্য। আপনার শৈশবের প্রাথমিক অভিজ্ঞতাগুলো পরবর্তী জীবনের জন্য আপনাকে গড়ে তোলে। আপনি যে পরিবেশে বড় হয়েছেন এবং আপনার চারপাশের মানুষের মনোভাব দ্বারাই অর্থ সম্পর্কে আপনার বিশ্বাস গড়ে তুলবে। এভাবেই আপনি অর্থ সম্পর্কে যেরকম চিন্তা করেন, সেভাবে চিন্তা করার জন্য আপানার মন Programmed হবে।