কিছু মানুষ বিশ্বাস করে যে, 'যেকোনো মূল্যে অর্থ উপার্জনের' জন্য তাদের নিজেদের সময়, স্বাস্থ্য, এমনকি পরিবারকেও উৎসর্গ করতে হবে। কিন্তু যখন আমরা ধনী হওয়ার সংজ্ঞাটিকে পালটে 'প্রচুর টাকা থাকা' থেকে 'নিজের শর্তে জীবনযাপন করা' পর্যন্ত বিস্তৃত করি, তখন সেই সমস্ত ত্যাগকেই অবাস্তব বলে মনে হয়। আপনার যদি সময় না থাকে, তবে আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, আপনি ধনী হতে পারবেন না। আপনার স্বাস্থ্যই যদি না থাকে, তবে আপনার কিছুই নেই — পৃথিবীর সমস্ত টাকাও আপনার জীবনের আর একটি মিনিট কিনে দিতে পারবে না। আর যদি আপনি আরও কিছু অর্থের জন্য আপনার পরিবারের ভালোবাসা ত্যাগ করেন, তবে আপনার জীবন কেবল আরও দরিদ্রই হবে।