গৌতম বুদ্ধ বলেছিলেন ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে জয় করা যায় না। ভালোবাসার মাধ্যমেই
আমরা ঘৃণাকে জয় করতে পারি।
একইভাবে আমরা বলতে পারি, কোন ভুল বোঝাবুঝি তর্কের মাধ্যমে শেষ হতে পারে
না। কূটনীতির মাধ্যমে আমরা তার অবসান ঘটাতে পারি। আলোচনার সময় সমমরমিতার ভাব প্রকাশ
করতে হবে। সহানুভুতির হাত বাড়িয়ে দিতে হবে। সে কোনো সমস্যাকে সমাধানের দৃষ্টিভঙ্গী
দিয়ে বিচার করলে তা অনেক সহজ সরল হয়ে যায়।
একবার স্যার লিঙ্কন বলেছিলেন -
যে মানুষ নিজের উন্নতির চেষ্টা করতে চায়, সে কখনো কারো সাথে ঝগড়া করার মতো সময়
পায় না। আর, যে নিজেকে নিয়ন্ত্রণে
রাখতে পারে না, সে জীবনে উন্নতি করতে পারবে না। কোনো পাগলা কুকুরের কামড় খাওয়ার
চাইতে তাকে পথ ছেড়ে দেওয়াই ভালো। কেননা কুকুরটাকে মেরে ফেললে তার কামড় তো আর ফিরিয়ে
দেওয়া যাবে না।
অতএব, তর্কে জেতার সব থেকে বড়ো উপায় হলো তর্কে অবতীর্ণ না হওয়া।
0 Comments